News71.com
 International
 22 Jun 23, 12:55 PM
 152           
 0
 22 Jun 23, 12:55 PM

জাতিসংঘ সদর দফতরে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানে মোদি ।।

জাতিসংঘ সদর দফতরে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানে মোদি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর প্রাঙ্গনে ‘যোগ দিবসের’ বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্র সফরের মধ্যে বুধবার (২১ জুন) বিশ্ব যোগ দিবস উপলক্ষে এই কর্মসূচিতে অংশ নেন তিনি। মোদির নেতৃত্বে ওই যোগ আসরে বিভিন্ন দেশের কূটনীতিকসহ জাতিসংঘে নিযুক্ত কর্মকর্তারা অংশ নেন। এছাড়া হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, বিখ্যাত সংগীতশিল্পী রিকি কেজের মতো ব্যক্তিত্ব এতে যোগ দেন। 

 

অন্তত ১৩৫টি দেশের মানুষ জাতিসংঘ সদর দফতর প্রাঙ্গণে যোগ ব্যায়াম করেছেন। যোগ আসরে যোগাসনে বসা মানুষের উদ্দেশে বক্তব্যে মোদি বলেন, ‘যোগাসনের কোনো কপিরাইট হয়না। এর কোনো পেটেন্ট কিংবা মালিকানাও নেই। এটা সবার জন্য অবারিত।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন