News71.com
 International
 22 Jun 23, 06:44 PM
 152           
 0
 22 Jun 23, 06:44 PM

নিখোঁজ সাবমেরিনে অক্সিজেন প্রায় শেষ।। চলছে শেষ মুহূর্তের অনুসন্ধান

নিখোঁজ সাবমেরিনে অক্সিজেন প্রায় শেষ।। চলছে শেষ মুহূর্তের অনুসন্ধান

আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ সাবমেরিন টাইটানে অক্সিজেন প্রায় শেষ হয়ে এসেছে। আর অল্প কিছু সময়ের অক্সিজেন অবশিষ্ট আছে। অক্সিজেন শেষ হলে আরোহীদের মৃত্যু নিশ্চিত। এমন পরিস্থিতিতেই চলছে শেষ মুহূর্তের অনুসন্ধান। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন মতে, সাবমেরিনটিতে আর মাত্র এক ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট আছে। সময় যত কমছে ততই কমছে টাইটানের পাঁচ আরোহীকে জীবিত উদ্ধারের সম্ভাবনা। 

 

মার্কিন কোস্ট গার্ডের মতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ অক্সিজেন সরবরাহ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাবমেরিনটি উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশেষায়িত সংস্থা সম্পৃক্ত হয়েছে। উদ্ধারে ১২টি জাহাজ কাজ করছে। জাহাজ ছাড়াও সামরিক বিমান এবং ‘সোনোবয়া’ ব্যবহার করা হচ্ছে। যা দিয়ে সাগরের অনেক নিচে বস্তুর অবস্থান নির্ণয় করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন