
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের কথা অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সংখ্যালঘুরা নিগৃহীত হচ্ছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রতিবেদন প্রকাশ করা সত্ত্বেও মোদি ধর্মীয় বৈষম্যের অস্তিত্ব অস্বীকার করেন।
এরআগে ব্রিফিংয়ের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ এক হয়ে কাজ করবে। এ সময় অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অকাসের গুরুত্ব তুলে ধরে বাইডেন বলেন, খাদ্য, জ্বালানি সংকট সমাধানে এবং শান্তিপূর্ণ বিশ্বের জন্য একসঙ্গে কাজ করবে দুই দেশ।