
আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের আলপাইন অঞ্চলের দেশগুলোকে রাশিয়া তাদের গুপ্তচরবৃত্তির হটস্পট করে তুলেছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের প্রধান গোয়েন্দা সংস্থা এনডিবি। সোমবার (২৬ জুন) এনডিবি গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানায়। আলপাইন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলো হলো অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিশটেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড। এডিবির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বার্নে সুইজারল্যান্ডের দূতাবাস এবং জেনেভায় জাতিসংঘে দেশটির মিশনে কূটনীতিকের ছদ্মবেশে কয়েক ডজন গুপ্তচর রয়েছে।