News71.com
 International
 27 Jun 23, 12:30 PM
 180           
 0
 27 Jun 23, 12:30 PM

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল বিজয়ী গুডএনাফ ।।

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল বিজয়ী গুডএনাফ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল পুরস্কার বিজয়ী জন গুডএনাফ মারা গেছেন। মৃত্যুকালে মার্কিন এ বিজ্ঞানীর বয়স হয়েছিল ১০০ বছর। সোমবার (২৬ জুন) অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (২৫ জুন) মারা যান তিনি। গুডএনাফ অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের অধ্যাপক ছিলেন। গত ৩৭ বছর ধরে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। 

 

ইউনিভার্সিটি অব টেক্সাসের সভাপতি যে হার্টজেল বিবিসিকে বলেছেন, 'জনের কর্মজীবনের বহু দশক ধরে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার নেতৃত্ব দিয়েছেন। একজন উজ্জ্বল বিজ্ঞানী হিসেবে তার শূণ্যস্থান অপূরণীয়।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন