News71.com
 International
 30 Jun 23, 05:19 PM
 191           
 0
 30 Jun 23, 05:19 PM

নিষিদ্ধ মাইন ব্যবহার করছে ইউক্রেন ।। এইচআরডব্লিউ

নিষিদ্ধ মাইন ব্যবহার করছে ইউক্রেন ।। এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্কঃ  রুশ সেনাদের বিরুদ্ধে নিষিদ্ধ মাইন ব্যবহার করছে ইউক্রেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক অনুসন্ধানে ভয়ংকর এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলেছে, রুশ সেনাদের বিরুদ্ধে বিপজ্জনক ‘অ্যান্টি পারসোনাল ল্যান্ডমাইন’ ব্যবহারের নতুন প্রমাণ পেয়েছে তারা। ‘অ্যান্টি পারসোনাল ল্যান্ডমাইন’ নিষিদ্ধে ১৯৯৭ সালে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে মাইন নিষিদ্ধের পাশাপাশি অস্ত্রের মজুদ ধ্বংস করার বাধ্যতামূলক করা হয়। ইউক্রেন ২০০৫ সালে ওই চুক্তিতে স্বাক্ষর করে। 

 

আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এসব অস্ত্র ব্যবহার না করতে ইউক্রেন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া যেসব ব্যক্তি ভয়ানক এসব মাইন ব্যবহারে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন