News71.com
 International
 06 Jul 23, 05:45 PM
 157           
 0
 06 Jul 23, 05:45 PM

পাকিস্তানের লাহোরে রেকর্ড বৃষ্টি ।। নিহত ৭

পাকিস্তানের লাহোরে রেকর্ড বৃষ্টি ।। নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের লাহোরে প্রবল বৃষ্টিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার (৫ জুলাই) ২৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ১৩০ বছরের মধ্যে রেকর্ড। এর ফলে শহরে বন্যা দেখা দিয়েছে। অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।দেশটির পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি জানান, ছাদ ধসে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।’

 

এর আগে শহরের বিভিন্ন অংশ সফর করার সময় নকভি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওই সময় তিনি বলেন, আমরা লাহোরের প্রধান রাস্তাগুলো পরিষ্কার করতে এবং নিমজ্জিত এলাকাগুলো থেকে পানি নিষ্কাশনের জন্য শহরজুড়ে অসংখ্য কর্মচারীকে নিয়োগ করেছি।নাকভি বলেন, লাহোর খালের পানির কারণে এ শহরটির মুসলিম টাউন, গার্ডেন টাউন এবং গুলবার্গের মতো এলাকাগুলো ব্যাপকভাবে প্লাবিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন