
আন্তর্জাতিক ডেস্কঃ ন্যাটোর সদস্য হওয়ার জন্য ইউক্রেন এখনও প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমি মনে করি না, এ পরিস্থিতিতে ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার জন্য প্রস্তুত।’স্থানীয় সময় রোববার (৯ জুলাই) সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।বাইডেন বলেন, 'যুদ্ধের মাঝামাঝি এই মুহূর্তে ইউক্রেনকে ন্যাটো পরিবারে আনতে হবে - সে বিষয়ে ন্যাটোতে ঐকমত্য রয়েছে বলে আমি মনে করি না। তবে এই প্রক্রিয়াটি শান্তিচুক্তির পরে হতে পারে।'
বাইডেন আরও বলেন, 'তাৎক্ষণিকভাবে ন্যাটোতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি খুবই অপরিপক্ব সিদ্ধান্ত হবে। তবে ন্যাটো অবশ্যই প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার বাহিনীকে নিরাপত্তা এবং সমরাস্ত্র সহায়তা দিয়ে যাবে, যাতে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করতে পারে।'