News71.com
 International
 11 Jul 23, 12:35 PM
 157           
 0
 11 Jul 23, 12:35 PM

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক পাথরের মতো সুদৃঢ় ।। বাইডেন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক পাথরের মতো সুদৃঢ় ।। বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ  লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে আগামী মঙ্গলবার (১১ জুলাই) শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ইউরোপের মাটিতে পা ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শুরুর আগে প্রথমেই তিনি যুক্তরাজ্য সফর করেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক পাথরের মতো সুদৃঢ়।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার দিবাগত রাতে (১০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লন্ডন পৌঁছান। ন্যাটোর বৈঠকের আগে আরও একটি দেশ সফর করবেন তিনি। সোমবার (১০ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে তার সঙ্গে বৈঠক করে জো বাইডেন। বাইডেন। সেখানেই বাইডেন বলেন, ‘আমাদের সম্পর্ক পাথরের মতো সুদৃঢ়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন