
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১১ জুলাই) পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এ কথা জানিয়েছেন। পাকিস্তানের অর্থমন্ত্রী এক বিবৃতিতে সৌদি আরবের সহায়তাকে দীর্ঘদিনের মিত্রের কাছ থেকে একটি ‘মহান সংকেত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের পক্ষ থেকে সৌদি আরবকে ধন্যবাদ জানাই।’
দার বলেন, সৌদি আরব কেন্দ্রীয় ব্যাংকে তহবিল জমা করেছে। এমন এক সময়ে তারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে যখন পাকিস্তানের কাছে এক মাসের আমদানির জন্য পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ অবশিষ্ট ছিল না।