News71.com
 International
 06 Aug 23, 02:23 PM
 202           
 0
 06 Aug 23, 02:23 PM

ভারতের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে আওয়ামীলীগের প্রতিনিধি দল দিল্লিতে॥

ভারতের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে আওয়ামীলীগের প্রতিনিধি দল দিল্লিতে॥

আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তিনদিনের সফরে আজ ভারতের নয়াদিল্লি যাচ্ছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দলটি সেখানে যাচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

 

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিনিধি দলটির সাক্ষাৎ হতে পারে। এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আওয়ামী লীগের প্রতিনিধি দলটির এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী ৯ আগস্ট প্রতিনিধি দলটির ভারত সফর শেষ করে দেশে ফেরার কথা আছে।।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন