
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠল বাংলাদেশের আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ সংশোধনের বিষয়টি। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে এ বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, “বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে চলেছে। বিতর্কিত এই আইনের ব্যবহার ও প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে বেশ সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
ঐ সাংবাদিক আরও বলেন, এই আইনের বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে, এ সম্পর্কে কোনও মূল্যায়ন আছে এবং আইনটি কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করেন?”
জবাবে ম্যাথিউ মিলার বলেন, “এই আইনটি সংস্কারের বিষয়ে বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের যে প্রতিশ্রুতি রয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই। সকল অংশীদারকে (স্টেকহোল্ডার) যেন নতুন খসড়া সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনা করার সুযোগ দেওয়া হয় এবং এই আইনটিতে যেন আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হয়, সে বিষয়ে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি। উল্লেখ্য, বিতর্কের মুখে ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়