News71.com
 International
 08 Aug 23, 08:20 PM
 183           
 0
 08 Aug 23, 08:20 PM

দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে ইমরান খানের আপিল

দণ্ডাদেশের বিরুদ্ধে  হাইকোর্টে ইমরান খানের আপিল

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তোষাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। মঙ্গলবার তার আইনজীবী নাঈম পানজুথা এ কথা জানান।

 

আইনজীবী বলেন, একটি পিটিশন ইসলামাবাদ হাইকোর্টে দাখিল করা হয়েছে।বুধবার এই মামলার শুনানি হবে। তোষাখানা মামলার রায়ে ইমরানকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করেন ইসলামাবাদের জেলা বিচারিক আদালত।তার বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেওয়ার অভিযোগ আনা হয়। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। গেল বছর অনাস্থাভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে রয়েছেন ইমরান খান। এতে অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত পারমাণবিক শক্তিধর পাকিস্তানের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।গেল শনিবার ইমরান খানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজধানী ইসলামাদের কাছে একটি কারাগারে রাখা হয়েছে।  

টুইটারে আইনজীবী পানজুতার পোস্ট করা পিটিশনের কপিতে দেখা যায়, জেলা বিচারিক আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়ায় ‘সংক্ষুব্ধ ও অসন্তুষ্ট’ ইমরান উচ্চ আদালত বরাবর ওই রায় ‘অবৈধ ঘোষণার’ আবেদন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন