
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের পূর্বাঞ্চলে প্রতিবন্ধীদের একটি হলিডে হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক দমকলকর্মী প্রধান এ তথ্য দিয়েছেন।
বুধবারের এই ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাদের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।উদ্ধার কার্যক্রমের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফিলিপ হাউউইলার বলেন, যারা ভবন থেকে বের হতে পারেননি তাদের মরদেহ আমরা খুঁজছি।
এই ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।