
আন্তর্জাতিক নিউজঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পাগল হয়ে গেছেন বলে মনে করছেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও মনে করেন, জো বাইডেনের বিভিন্ন নীতি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে প্রায় ধ্বংস করে ফেলেছে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, জো বাইডেন প্রায় নিয়মিত নিজের কথার খেই হারিয়ে ফেলেন। মুক্ত সীমান্তনীতি গ্রহণের মাধ্যমে তিনি আমাদের এক সময়ের মহান দেশের সর্বনাশ করেছেন। সীমান্তপথ দিয়ে অভিবাসীরা জোয়ারের মতো আসছে এবং এটি অবশ্যই থামাতে হবে।