News71.com
 International
 12 Aug 23, 12:50 AM
 269           
 0
 12 Aug 23, 12:50 AM

যুক্তরাষ্ট্রের মাউই কাউন্টিতে দাবানল॥ মৃতের সংখ্যা বাড়ছেই

যুক্তরাষ্ট্রের মাউই কাউন্টিতে দাবানল॥ মৃতের সংখ্যা বাড়ছেই

আন্তর্জাতিক নিউজঃ আমেরিকার হাওয়াই রাজ্যের মাউই কাউন্টিতে এক ভয়াবহে দাবানলে এখন পর্যন্ত মারা গেছে ৫৫ জন। আরো কয়েকশ' লোক এখনো নিখোঁজ, এবং অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। গভর্নর জোস গ্রিন দিনটিকে ‘হৃদয়বিদারক দিন’ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, ঐতিহাসিক নগরী লাহাইনার অন্তত ১৭০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। শহরটির ৮০ শতাংশ এলাকা দাবানলের আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছে। গত মঙ্গলবার এই দাবানলের সূত্রপাত হয়েছিলো। পরে হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসের কারণে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

 

কর্তৃপক্ষ প্রায় ১৪ হাজার পর্যটককে সেখান থেকে সরিয়ে নেয়। তবে বিদ্যুৎ ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনো অনেক মানুষের সন্ধান পায়নি কর্তৃপক্ষ আগুনের কবল থেকে বেঁচে যাওয়া লাহাইনা শহরের বাসিন্দারা বলেছেন, তাদের বাড়ির দিকে যখন দাবানলের আগুন এগিয়ে আসছিল তখনও তাদের হুঁশিয়ার করার জন্য কোন সতর্ক সংকেত দেয়া হয়নি।শহর কর্তৃপক্ষ জানিয়েছে, মাউই-এর প্রায় এগার হাজার মানুষ এই দুর্যোগের মধ্যে বিদ‍্যুৎহীন অবস্থায় আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন