News71.com
 International
 22 Aug 23, 11:28 AM
 186           
 0
 22 Aug 23, 11:28 AM

রাষ্ট্রপতির সম্মতিকে পাশ কাটিয়ে পাকিস্তানে দু’টি বিশেষ আইন পাশ॥

রাষ্ট্রপতির সম্মতিকে পাশ কাটিয়ে পাকিস্তানে দু’টি বিশেষ আইন পাশ॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাষ্ট্রপতি ডঃ আরিফ আলভি সেনাবাহিনীর অধিক ক্ষমতায়নের সৃষ্ট দুটি বিশেষ বিলে সই করতে অস্বীকৃতি জানানোর পর দেশটির দুটি বৃহদ রাজনৈতিক দল তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। এদিকে রাষ্ট্রপতির কাছ থেকে বিল দুটি যথোপযুক্তভাবে ফেরত না আসায় তা সয়ংক্রিয়ভাবেই আইনে পরিণত হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির তত্ত্বাবধায়ক আইনমন্ত্রী। তবে রাষ্ট্রপতি আরিফ আলভি স্পষ্টতই জানিয়েছেন, প্রস্তাবিত ‌'আইন দুটির সাথে একমত না হওয়ায়' তিনি বিল দুটিতে সই করেননি। ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট' এবং 'পাকিস্তান আর্মি অ্যাক্ট' নামে পরিচিত আইন দুটিতে রাষ্ট্রপতি সই না করলেও সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ফেরত না দেয়ার কারনে এটি সয়ংক্রিয়ভাবে আইনে পরিনত হয়েছে বলে জানিয়েছে দেশটির আইন মন্ত্রনালয়।

 

 

 এ ব্যাপারে এক্সে (সাবেক টুইটার) আলভি বলেন, 'আমি অনেকবার তার কাছ থেকে নিশ্চিত হতে চেয়েছি যে বিল দুটি ফেরত দেয়া হয়েছে কিনা। সে জানিয়েছিল যে তা করা হয়েছে। কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি যে আমার স্টাফ আমার নির্দেশ মানেনি। আল্লাহ জানেন সবকিছু। তিনি ক্ষমা করবেন ইনশাল্লাহ। যারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি।' আইনটি পাস হওয়ার পরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে সাইফার মামলা দায়ের করা হয়। এছাড়া সন্ধ্যায় পার্টির সিনিয়র নেতা শাহ মাহমুদ কোরেশিকেও গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন