News71.com
 International
 24 Aug 23, 12:34 PM
 260           
 0
 24 Aug 23, 12:34 PM

ভারতে নির্মাণাধীন রেল সেতু ভেঙে ২২জন নিহত॥

ভারতে নির্মাণাধীন রেল সেতু ভেঙে ২২জন নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বুধবার  ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, ‘সেতুটি যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন