News71.com
 International
 26 Aug 23, 10:29 PM
 182           
 0
 26 Aug 23, 10:29 PM

ভুটানে অর্ধেক করা হচ্ছে পর্যটক ফি

ভুটানে অর্ধেক করা হচ্ছে পর্যটক ফি

আন্তর্জাতিক ডেস্কঃ পর্যটন খাতকে ফের দাঁড় করাতে পর্যটকদের জন্য দিনপ্রতি ২০০ ডলারের ফি অর্ধেক করতে চলেছে ভুটান। করোনাভাইরাসের বিধি-নিষেধ শেষ হওয়ার এক বছর পরও ধুকতে থাকা খাতটিকে পুনরুদ্ধারের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক দরজি ধ্রাধুল বলেছেন, ফি অর্ধেক করায় সেপ্টেম্বর-ডিসেম্বরের শীর্ষ পর্যটন সময়কালে আগমন বাড়তে পারে, যার মধ্যে প্রধানত বৌদ্ধ দেশটিতে অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন