News71.com
 International
 30 Aug 23, 12:32 PM
 142           
 0
 30 Aug 23, 12:32 PM

জাপানে টয়োটার গাড়ি তৈরি স্থগিত

জাপানে টয়োটার গাড়ি তৈরি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক :অটোমোবাইল জায়ান্ট টয়োটা জাপানে সব কারখানায় গাড়ি তৈরির কার্যক্রম স্থগিত করেছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) উৎপাদন ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এই সিদ্ধান্তের ফলে জাপানে গাড়ির উৎপাদন ব্যাহত হচ্ছে। খবরে বলা হয়েছে, ত্রুটির কারণে গাড়ির যন্ত্রাংশ ক্রয় করতে পারছে না কোম্পানিটি।

টয়োটার একজন মুখপাত্র বলেন, টয়োটা ত্রুটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তবে এটি সাইবার হামলার কারণে হয়েছে বলে মনে করছে না প্রতিষ্ঠানটি।

সব কারখানায় কাজ আবার কবে শুরু হবে এ বিষয়ে কোম্পানিটি এখনও কিছু বলেনি এবং হঠাৎ কাজ বন্ধের কারণে আনুমানিক কতটা ক্ষতি হবে সে বিষয়েও কোনও ধারণা দেয়নি।

জাপানের এই ১৪টি কারখানায় টয়োটার বৈশ্বিক উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ গাড়ি তৈরি করা হয়। এর আগে গত বছর সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল টয়োটা কোম্পানি। এক দিন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ির উৎপাদন ব্যাহত হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন