News71.com
 International
 01 Sep 23, 08:46 PM
 197           
 0
 01 Sep 23, 08:46 PM

সিয়েরা লিওনের ওপর ভিসা নীতি ঘোষণা যুক্তরাষ্ট্রের॥

সিয়েরা লিওনের ওপর ভিসা নীতি ঘোষণা যুক্তরাষ্ট্রের॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবার আফ্রিকার দেশ সিয়েরা লিওনের ওপর ভিসা নীতি ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, সিয়েরা লিওনে ২০২৩ সালের জুনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনসহ সে দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যাঁরা দায়ী, তাঁদের ওপর ভিসা নীতি আরোপ করবে যুক্তরাষ্ট্র।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, ‘সিয়েরা লিওন ও বিশ্বজুড়ে গণতন্ত্রকে সমর্থন ও এগিয়ে নিতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। গত ২৪ জুন সিয়েরা লিওনে অনুষ্ঠিত নির্বাচনে গণতন্ত্রকে অবমূল্যায়ন ও বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২ (এ) (৩) (সি) সেকশনের আওতায় আজ আমি ভিসা নীতি ঘোষণা করছি।’ এর আগে বাংলাদেশ, নিকারাগুয়া, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের ওপর ভিসা নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। গত মাসের শেষের দিক নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন