News71.com
 International
 03 Sep 23, 03:29 PM
 131           
 0
 03 Sep 23, 03:29 PM

দিল্লিতে শেখ হাসিনা, বাইডেন ও ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন মোদি॥

দিল্লিতে শেখ হাসিনা, বাইডেন ও ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন মোদি॥

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ৮ সেপ্টেম্বর (শুক্রবার) মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০ সম্মেলন শেষ হওয়ার পর রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন তিনি। এদিকে অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনের সাইড বেঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন মোদি। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের নয়াদিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশগুলোর নেতাদের নিয়ে গঠন করা জি-২০ এর শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। 

 

অতিথিদের তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুধু সম্মেলনই নয়, জি-২০’র অনুষ্ঠানের ফাঁকেই বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও সারবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সম্মেলন অনুষ্ঠিত হবে, বিশ্বের অন্যতম জনবহুল শহরের কেন্দ্রে অবস্থিত প্রগতি ময়দান নামে একটি সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে। সপ্তাহান্তে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের সময় নয়াদিল্লির সীমান্ত নিবিড়ভাবে পাহারা দেওয়া হবে এবং শহরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

 

সামিটের দুই দিন আগেই, ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ সেপ্টেম্বর মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। জি-২০ সম্মেলন শেষ হওয়ার পর রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন তিনি।কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ঘনিষ্ঠ দুই বন্ধু বাইডেন ও ম্যাক্রোঁর জন্য বিশেষ মধ্যাহ্ন ও নৈশভোজের আয়োজন করবেন মোদি। তবে কবে এই ভোজ হবে, তা রাষ্ট্রনেতাদের আসা-যাওয়ার পরিকল্পনার ওপরই নির্ভর করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন