News71.com
 International
 03 Sep 23, 11:45 PM
 124           
 0
 03 Sep 23, 11:45 PM

চীনের ‘বিতর্কিত’ মানচিত্র প্রত্যাখ্যান করল ভারতসহ চার দেশ

চীনের ‘বিতর্কিত’ মানচিত্র প্রত্যাখ্যান করল ভারতসহ চার দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ চীন সাগরকে নিয়ে মানচিত্র প্রকাশ করেছিল চীন, যা প্রতিবেশী দেশগুলোকে ক্ষুব্ধ করেছে। এ নিয়ে ভারতসহ মোট চারটি দেশ চীনের নতুন মানচিত্রকে প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের মানচিত্র হালনাগাদ করে চীন।

মানচিত্রের ২০২৩ সালের সংস্করণে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিন অঞ্চলকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন বিতর্কিত দ্বীপকেও নিজেদের বলে দাবি করা হয় নতুন মানচিত্রে।পরে ভারত চীনের এই নতুন মানচিত্রের ব্যাপক সমালোচনা করে এবং তীব্র প্রতিবাদ জানায়। দেশটি নতুন এই মানচিত্রকে প্রত্যাখ্যান করে। এবার ভারতের সঙ্গে সেই তালিকায় যুক্ত হয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ফিলিপাইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন