News71.com
 International
 03 Sep 23, 11:50 PM
 123           
 0
 03 Sep 23, 11:50 PM

ভারতে কোন বর্ণবাদ থাকবে না॥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতে কোন বর্ণবাদ থাকবে না॥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক: ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হবে ভারত। আর ভারতে ধর্ম, বর্ণ ও আর্থিক বিভেদ থাকবে না। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দাবি করেছেন। মোদি বলেন, গোটা বিশ্ব দীর্ঘদিন ধরে ভারতকে ১০০ কোটির ক্ষুধার পেট হিসেবে দেখে, কিন্তু এখন সেই ধারণা বদলেছে। ভারতকে এখন দু’শ কোটির দক্ষ হাত হিসেবে দেখছে দুনিয়া। খুব শীঘ্রই অর্থনীতিতে ভারত বিশ্বের সেরা তিনটি দেশের মধ্যে উঠে আসবে। খবর দ্য হিন্দু ও এনডিটিভি অনলাইনের। রুশ-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের এই নেতা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা দ্বন্দ্বের সমাধান শুধুমাত্র আলোচনা ও কূটনৈতিক স্তরে বৈঠকের মাধ্যমেই সম্ভব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন