News71.com
 International
 03 Sep 23, 11:50 PM
 147           
 0
 03 Sep 23, 11:50 PM

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ ৫ সেপ্টেম্বর॥

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ ৫ সেপ্টেম্বর॥

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম বার্ষিক দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ। নিরাপত্তা সংলাপটি ৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্কিন দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তা সংলাপ একটি বার্ষিক বেসামরিক আয়োজন যেখানে দুই দেশের নিরাপত্তা সম্পর্কের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। উভয়পক্ষের প্রতিনিধিরা ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা, নিরাপত্তাসহায়তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা করবেন। এই সংলাপ দুই সরকারের মধ্যেকার সর্বাঙ্গীন নিরাপত্তা সম্পর্কের অংশ। নিরাপত্তা সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন