News71.com
 International
 04 Sep 23, 12:17 AM
 187           
 0
 04 Sep 23, 12:17 AM

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উচ্চ ঝুঁকিতে আফ্রিকার ৯৮ শতাংশ দেশের শিশু॥ ইউনিসেফ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উচ্চ ঝুঁকিতে আফ্রিকার ৯৮ শতাংশ দেশের শিশু॥ ইউনিসেফ


নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভুগছে সারা বিশ্ব। বড় সংকটে রয়েছে আফ্রিকার শিশুরা। মহাদেশটির ৪৯টি দেশের ৪৮টির শিশুরাই জলবায়ু পরিবর্তনের কারণে উচ্চ অথবা অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত শুক্রবার প্রতিবেদনটি ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ইউনিসেফের গবেষণায় শিশুদের ওপর ঘূর্ণিঝড় ও দাবদাহের মতো জলবায়ু ও আবহাওয়ার বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়ার প্রভাব কতটা পড়ছে, তার ভিত্তিতে দেশগুলোকে মূল্যায়ন করা হয়েছে। দেখা গেছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, চাদ, নাইজেরিয়া, সোমালিয়া ও গিনি বিসাউয়ের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন