News71.com
 International
 04 Sep 23, 10:54 AM
 160           
 0
 04 Sep 23, 10:54 AM

জলবায়ু পরিবর্তনের কূপ্রভাবঃ ক্রমেই শুকিয়ে যাচ্ছে দক্ষিন আমেরিকার বৃহত্তম হ্রদ

জলবায়ু পরিবর্তনের কূপ্রভাবঃ ক্রমেই শুকিয়ে যাচ্ছে দক্ষিন আমেরিকার বৃহত্তম হ্রদ

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের কূপ্রভাবে দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ টিটিকাকা ক্রমেই শুকিয়ে যাচ্ছে। বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদটির বিভিন্ন অংশ এরই মধ্যে ফেটে চৌচির হয়ে গেছে। প্রচণ্ড তাপপ্রবাহ ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় দ্রুতই শুকিয়ে যাচ্ছে নীল জলের দৃষ্টিনন্দন হ্রদটি। এতে হুমকিতে পড়েছেন এখানকার পর্যটন, মৎস্যজীবী এবং কৃষিকাজে জড়িতরা। হ্রদটির তীরে ৩০ লাখ মানুষের বাস। এই হ্রদ ঘিরেই তাঁদের জীবন-জীবিকা। দৃষ্টিনন্দন এই হ্রদের নীল জল আর খোলা আকাশের অপরূপ সৌন্দর্য যুগ যুগ ধরেই টানে দর্শনার্থীদের।

 

হ্রদটি পেরু ও বলিভিয়া সীমান্ত জুড়ে ৩ হাজার ২০০ বর্গমাইলের বেশি এলাকায় বিস্তৃত। শুধু হ্রদ নয়– একে ‘অভ্যন্তরীণ সমুদ্র’ও বলা হয়। হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া আর উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস। হ্রদটি মধ্য আন্দিজ পর্বতশ্রেণিতে প্রায় ১২ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থিত, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদের স্বীকৃতি দিয়েছে। ব্যাপক উচ্চতার কারণে হ্রদটিতে উচ্চ মাত্রার সৌর বিকিরণ হয়। এতে বাষ্পীভবন বাড়ে এবং পানির ক্ষতি হয়। সিএনএন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন