News71.com
 International
 04 Sep 23, 12:05 PM
 114           
 0
 04 Sep 23, 12:05 PM

ভারতের ওড়িশায় দুই ঘণ্টায় ৬১ হাজার বজ্রপাত॥ নিহত ১২

ভারতের ওড়িশায় দুই ঘণ্টায় ৬১ হাজার বজ্রপাত॥ নিহত ১২


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ওড়িশা রাজ্যজুড়ে দুই ঘণ্টারও কম সময়ে ৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। আজ সোমবার বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহুর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। গত শনিবার বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন খুরদা জেলার, দুইজন বালাঙ্গির এবং একজন করে আঙ্গুল, বৌধ, ঢেনকানাল, গজপতি, জগৎসিংহপুর ও পুরীর। এছাড়া গজপতি ও কান্ধমাল জেলায় বজ্রপাতে আটটি গবাদি পশু মারা গেছে। ভারতের আবহাওয়া বিভাগ রাজ্যটিতে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে। বজ্রপাত আরও হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন