News71.com
 International
 04 Sep 23, 12:06 PM
 111           
 0
 04 Sep 23, 12:06 PM

পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম ৩০০ রুপি ছাড়াল॥ প্রতিবাদে বন্ধ দোকানপাট

পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম ৩০০ রুপি ছাড়াল॥ প্রতিবাদে বন্ধ দোকানপাট


আন্তর্জতিক ডেস্কঃ জাতীয় নির্বাচনের আগে পাকিস্তানজুড়ে আবারও ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। ভঙ্গুর অর্থনীতি ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যে জ্বালানির দাম আরেক দফা বাড়িয়েছে সরকার। প্রতিবাদে হাজারো পাকিস্তানি দোকান বন্ধ রেখেছেন। শনিবার লাহোর, করাচি ও পেশোয়ারজুড়ে দোকানপাট বন্ধ রাখা হয়। বন্ধ বাজারগুলোর সামনে বিদ্যুৎ বিল ও কর বাড়ানোর প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড টানানো হয়েছে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সরকার বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৪ রুপি ৯১ পয়সা এবং ১৮ রুপি ৪৪ পয়সা করে বাড়িয়েছে। এতে পেট্রোল ৩০৫ রুপি ৩৬ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৩১১ রুপি ৮৪ পয়সা। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম ৩০০ রুপি ছাড়িয়েছে। এতে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা দেশটির জনগণের উদ্বেগ আরও বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন