News71.com
 International
 04 Sep 23, 12:14 PM
 132           
 0
 04 Sep 23, 12:14 PM

পাকিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে গোপন বৈঠক॥

পাকিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে গোপন বৈঠক॥


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে গত এক বছর ধরে বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে রাজনীতিতে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। গত বছরের শেষের দিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলা, চলতি বছরের মে মাসে তাকে নাটকীয়ভাবে আটক ও পরে মুক্তি এবং পরে অনেকটা তড়িঘড়ি করে কারাদণ্ড দিয়ে তাকে ফের বন্দি করার ঘটনায় রাজনীতিতে ছড়িয়েছে উত্তাপ। এমনকি শাহবাজ সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিলেও সংবিধান অনুযায়ী নির্বাচন আদৌ নির্ধারিত সময়ের মধ্যে হবে কি না সেটিও নিশ্চিত নয়। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে একটি ‘বৈঠক’ ঘিরে রহস্য ছড়িয়েছে। আর তাতেই বাড়ছে নানা জল্পনা। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

পাকিস্তানের প্রেসিডেন্টের সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে গত শুক্রবার একটি বৈঠক হয়। বিশেষ করে দেশের বর্তমান এ রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেদিনের সেই বৈঠক নিয়ে জল্পনা চলছে। বৈঠকটি আইওয়ান-ই-সদরের (প্রেসিডেন্সি) চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়। সেখানেই পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত। বৈঠকের সময় সেখানে কারও প্রবেশের অনুমতি ছিল না। এমনকি প্রেসিডেন্ট প্রাসাদের কর্মীদেরও ভবনের ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। গত শুক্রবার আইওয়ান-ই-সদরের চতুর্থ তলায় ‘তিনজন প্রবীণ’ ব্যক্তি বৈঠকে মিলিত হওয়ার পর সেখানে কী ঘটেছিল, সে বিষয়ে প্রেসিডেন্ট ভবনের পক্ষ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন