News71.com
 International
 04 Sep 23, 11:26 PM
 142           
 0
 04 Sep 23, 11:26 PM

আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি॥

আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয় দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ৬ থেকে ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ২০তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে (ইএএস) যোগদানের জন্য দুই দিনের সফরে দেশটিতে যাবেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি জাকার্তায় থাকবেন। এই বছর ভারতের অধীনে নয়াদিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন। তার আগেই ইন্দোনেশিয়া যাবেন মোদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন