News71.com
 International
 05 Sep 23, 12:14 AM
 185           
 0
 05 Sep 23, 12:14 AM

পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র সিল্যান্ড॥

পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র সিল্যান্ড॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম হলো ‘প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’। সংক্ষেপে এটিকে বলা হয় ‘সিল্যান্ড’। সিল্যান্ড ইংল্যান্ডের সমুদ্রতীর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। একে মাইক্রো নেশন বলা হয়ে থাকে। আয়তন ৫৫০ স্কয়ার মিটার। ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। এখানে ইংরেজি ভাষা প্রচলিত এবং এদের নিজেস্ব মুদ্রার নাম সিল্যান্ড ডলার। যদিও বাইরের দেশে এ মুদ্রা চলে না। বর্তমানে সিল্যান্ডের জনসংখ্যা মাত্র ২৭ জন।

 

‘প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’-এর নিজস্ব পতাকা, রাজধানী, পাসপোর্ট, মুদ্রা, রাজা, রানী, জনগণ সবকিছুই রয়েছে। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। জার্মান সেনাকে ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনী এটি বানিয়েছিল। যা পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাডাজ রায় বেটস এবং তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকারী হন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন