News71.com
 International
 05 Sep 23, 12:15 AM
 158           
 0
 05 Sep 23, 12:15 AM

গ্যাবনের প্রেসিডেন্ট হিসেবে সেনাপ্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমার শপথ গ্রহন॥

গ্যাবনের প্রেসিডেন্ট হিসেবে সেনাপ্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমার শপথ গ্রহন॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ গ্যাবনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা।। আজ সোমবার শপথ গ্রহণের পর দেওয়া এক ভাষণে ‘অবাধ ও স্বচ্ছ’ নির্বাচনের পর বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির এই সামরিক কর্মকর্তা। তবে কবে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তা জানাননি তিনি।

 

এর আগে, গত বুধবার অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেন ব্রাইস ওলিগুই এনগুয়েমা। দেশটির বিতর্কিত নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই প্রেসিডেন্ট বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেন তিনি।অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ায় দেশটির হাজার হাজার বেসামরিক নাগরিক রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। এ ছাড়া সেনাপ্রধান ব্রাইস ওলিগুই এনগুয়েমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেন তারা।

 

সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী লিব্রেভিলের প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে দেশটির সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রীরাও হাজির হয়েছিলেন।

পশ্চিম ও মধ্য আফ্রিকাজুড়ে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ঘটনা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত বুধবার গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গোকে হটিয়ে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন