News71.com
 International
 10 Sep 23, 12:08 AM
 154           
 0
 10 Sep 23, 12:08 AM

চীনকে আটকাতে ভারত, যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে স্বাক্ষরিত হবে রেল-বন্দর সমঝোতা চুক্তি॥

চীনকে আটকাতে ভারত, যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে স্বাক্ষরিত হবে রেল-বন্দর সমঝোতা চুক্তি॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোকে রেলপথে সংযুক্ত করতে একটি প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ইউরোপ ও এশিয়ায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে চীন। এর প্রভাবে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব অনেকটাই বেড়ে গেছে। এই অবস্থায় এই অঞ্চলে নিজের অবস্থান দৃঢ় করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তাই ভারতের বন্দরগুলোকে রেলপথের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যকার বাণিজ্যকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্ট দেশগুলোর নীতিনির্ধারকেরা।

 

 

চুক্তির বিষয়টি নিশ্চিত করে মার্কিন নীতিনির্ধারক জন ফাইনার বলেছেন, ‘ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বাণিজ্যসামগ্রী ও অশোধিত তেল যাবে। ভারত ও সৌদি আরব ছাড়াও আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্পে যোগ দেবে।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে বহু দিন ধরেই দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় কূটনৈতিক আলোচনা হয়েছে। এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তবে এই প্রকল্প শেষ হতে কত দিন লাগবে তা তিনি জানেন না বলেও জানান। উল্লেখ্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কারনে গত ১০ বছরে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় চীনের বিনিয়োগ ও প্রভাব উভয়ই বেড়েছে। তাই এই অঞ্চলে নতুন করে অংশীদার তৈরি করা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনকে আটকানোর হাতিয়ার হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন