News71.com
 International
 10 Sep 23, 12:19 AM
 160           
 0
 10 Sep 23, 12:19 AM

বাইডেন-মোদি বৈঠকে ওঠেনি বাংলাদেশসহ উপমহাদেশের ভূরাজনৈতিক ইস্যু॥

বাইডেন-মোদি বৈঠকে ওঠেনি বাংলাদেশসহ উপমহাদেশের ভূরাজনৈতিক ইস্যু॥

 

 

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে ওঠেনি বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর ভূরাজনীতির প্রসঙ্গ। গতকাল শুক্রবার রাতে নয়াদিল্লিতে এ বৈঠকে দুই নেতা সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠকের পর যৌথ বিবৃতিতে আলোচনার বিষয় তুলে ধরা হয়।বিবৃতিতে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তি, বহুত্ববাদ এবং সব নাগরিকের জন্য সমান সুযোগের মূল্যবোধের ওপর ফের জোর দিয়েছেন দুই নেতা। তারা বলেছেন, এসব মূল্যবোধ সফলতার জন্য গুরুত্বপূর্ণ এবং তা ‘আমাদের সম্পর্ককে শক্তিশালী করবে’।

 

 

দুই নেতার আলোচনায় মার্কিন ও ভারতীয় নেতারা চীনের উত্থানের বিরুদ্ধে লড়াই করতে ‘মুক্ত, উন্মুক্ত’ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছে বিমানবন্দর থেকেই বৈঠকের জন্য মোদির সরকারি বাসভবনে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন দুই নেতা। বৈঠকে এআই, বিজ্ঞান, প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সহযোগিতার নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে ভারতকে ফের সমর্থন দিয়েছেন বাইডেন। বাইডেন ভারতের সাম্প্রতিক চন্দ্রাভিযানের প্রশংসা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন