News71.com
 International
 10 Sep 23, 12:52 PM
 165           
 0
 10 Sep 23, 12:52 PM

আবারও ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত॥

আবারও ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত॥


নিউজ ডেস্ক: আবারও ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার এ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির মিনাহাসা উপদ্বীপ। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরে। ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি বলেছে, অগভীর এ ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নেই।

উল্লেখ্য ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। এর আগে গত ২৯ আগস্ট ভোরে দেশটির অন্যতম পর্যটনকেন্দ্র বালিসহ লম্বক অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এর আগে গত বছরের ২১ নভেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়া গত শুক্রবার রাত ১১টার দিকে উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ও ৪ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। ওই দুর্যোগে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন