News71.com
 International
 10 Sep 23, 12:54 PM
 161           
 0
 10 Sep 23, 12:54 PM

মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানি ২ হাজার ছাড়াল॥

মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানি ২ হাজার ছাড়াল॥


নিউজ ডেস্কঃ মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানি দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে দুই হাজার। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার ১২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৫৯ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক। গত শুক্রবার মাঝরাতে (স্থানীয় সময় ১১টা ১১ মিনিট) শক্তিশালী ভূমিকম্প মরক্কোতে আঘাত হানে। মরক্কোতে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল এটি।

ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ এক রকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কোর বিস্তীর্ণ জনপদ। শক্তিশালী এ ভূমিকম্পে ধসে পড়েছে শত শত ভবন। হতাহত ব্যক্তিদের খোঁজে ক্ষতিগ্রস্ত একটি ভবনে উদ্ধার অভিযান চালাচ্ছেন দেশটির জরুরি সেবা বিভাগের কর্মীরা। গতকাল আমিজমিজ শহরে

ভূমিকম্পে এত বেশি প্রাণহানির ঘটনায় মরক্কোর প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। বাসস জানায়, এ ঘটনায় গতকাল বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকেও জানানো হয়েছে সমবেদনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন