News71.com
 International
 10 Sep 23, 01:18 PM
 169           
 0
 10 Sep 23, 01:18 PM

ফুল-ফ্রিতে পড়ার সুযোগ দিচ্ছে থাইল্যান্ড॥

ফুল-ফ্রিতে পড়ার সুযোগ দিচ্ছে থাইল্যান্ড॥

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে পড়ার সুযোগ দিচ্ছে থাইল্যান্ড। দেশটির চুলাভার্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট স্কলারশিপের আওতায় দুই বছরমেয়াদি স্নাতকোত্তর পড়া যাবে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের চুলাভার্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের আবেদন ফরমটি পূরণ করতে হবে। সুযোগ-সুবিধাগুলো— টিউশন ফি ও অন্যান্য একাডেমিক খরচ; ভিসা ফি; মাসিক ভাতা; রাউন্ড এয়ার ট্রিপ; বিনা খরচে আবাসনসুবিধা; শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আলাদা ভাতা; স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা।

আবেদনের যোগ্যতা আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে; ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে ও থাকতে হবে আইইএলটিএস বা টোয়েফল সনদ; চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। রসায়ন, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি, ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্সসহ যেকোনো একটি বিষয়ে সিজিপিএ অন্তত ২ দশমিক ৭৫ থাকতে হবে; যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন, সেই প্রোগ্রামের অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য আবেদন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন