News71.com
 International
 10 Sep 23, 11:36 PM
 154           
 0
 10 Sep 23, 11:36 PM

নেদারল্যান্ডস পুলিশের হাতে ২৪০০ জলবায়ু কর্মী আটক॥

নেদারল্যান্ডস পুলিশের হাতে ২৪০০ জলবায়ু কর্মী আটক॥

 

 

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসে ২ হাজার ৪০০ জন জলবায়ু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। হেগের একটি প্রধান মোটরওয়ে অবরোধ করার পর বিপুল সংখ্যক এই বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে বিক্ষোভ করছিলেন তারা। এমনকি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানও ব্যবহার করে। রবিবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি শিল্পে সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে শনিবার নেদারল্যান্ডসের একটি মহাসড়কে বিক্ষোভে নামা হাজার হাজার জলবায়ু কর্মীকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। মূলত রাস্তা বন্ধ করে বিক্ষোভ না করতে কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে জলবায়ু কর্মীরা। রয়টার্স বলছে, কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী এ১২ হাইওয়ে ধরে হেগের দিকে মিছিল শুরু করে। পরে পুলিশ জলকামান ব্যবহার করে এবং ২৪০০ জলবায়ু কর্মী আটক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন