News71.com
 International
 27 Sep 23, 09:04 PM
 154           
 0
 27 Sep 23, 09:04 PM

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারকে সতর্ক করল বিশ্বব্যাংক আইএমএফ

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারকে সতর্ক করল বিশ্বব্যাংক আইএমএফ

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে চলতি বছরের শেষে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইতোমধ্যে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশ শাসনের ভার তুলে দিয়েছেন জোট সরকারের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এবার অর্থনৈতিক ভাবে ধুঁকতে থাকা পাকিস্তানের সেই তত্ত্বাবধায়ক সরকারকে সতর্ক করল বিশ্বব্যাংক ও আইএমএফ। বিশ্বব্যাংকের প্রধান নাজি বানহাসাইন তার বক্তব্যে বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন বা মিত্র দেশগুলো বাইরে থেকে চরম আর্থিক সংকটে থাকা পাকিস্তানকে উদ্ধারের পরামর্শ দিতে পারে মাত্র। কিন্তু দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে পাক সরকারকেই।

 

গত সপ্তাহে নিউইয়র্কে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকারের সঙ্গে বৈঠকে বসেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি কাকারকে পরামর্শ দেন, দেশের বিত্তশালী শ্রেণি এবং শিল্পপতিদের ওপরে করের বোঝা বাড়িয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ভার লাঘব করতে। আমদানির ওপরে নিষেধাজ্ঞা সরানোর পরামর্শও দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন