
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনীয় নাৎসি নেতাকে পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্সে’ দাঁড়িয়ে সম্মান করার জেরে ব্যাপক সমালোচনার মুখে এবার ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে একই ঘটনার জেরে ক্ষমা চাওয়ার পর পদত্যাগ করেন স্পিকার অ্যান্থনি রোটা। গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। এ ঘটনায় কয়েক দিন নিশ্চুপ থাকার পর বুধবার প্রকাশ্যে ক্ষমা চান ট্রুডো। তিনি বলেন, তার ভুল হয়ে গেছে, এই ঘটনার জন্য তিনি খুবই বিব্রত বোধ করছেন।