News71.com
 International
 30 Sep 23, 11:31 PM
 216           
 0
 30 Sep 23, 11:31 PM

জিম্বাবুয়েতে সোনার খনি ধসে নিহত ছয়জন॥

জিম্বাবুয়েতে সোনার খনি ধসে নিহত ছয়জন॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ জিম্বাবুয়েতে সোনার খনি ধসে ছয়জন নিহত হয়েছেন। এ সময় খনিতে আটকা পড়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (৩০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে (২৯ সেপ্টেম্বর) রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে চেগুতিতে বে হর্স নামের একটি সোনার খনিতে ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন খনিটিতে আটকা পড়েন। তবে তাদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে ধসের কারণ জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন