
আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক মাস ধরেই সম্পর্ক পুনরায় জোড়া লাগাতে তোড়জোড় শুরু করে সৌদি আরব ও সিরিয়া। দুপক্ষের প্রচেষ্টায় অবশেষে দীর্ঘ ১২ বছর পর রিয়াদে দূতাবাস খুলেছে সিরিয়া।সিরিয়ার সংবাদপত্র আল ওয়াতান জানিয়েছে, কূটনৈতিক কাজ পুনরায় শুরু করতে গত শনিবার রিয়াদে গিয়েছিলেন সিরিয়ার কনসাল জেনারেল ইহসান রামান। এর মাধ্যমে পুনরায় সৌদিতে সিরিয়ার দূতাবাসের দরজা খুলেছে। গত মে মাসে সৌদি আরব দামেস্কে নিজেদের কূটনৈতিক মিশনের কাজ পুনরায় শুরু করার ঘোষণা দেয়। এরপরই বাশার আল আসাদ সরকার রিয়াদে তাদের মিশনের কাজ শুরু করল।