News71.com
 International
 06 Oct 23, 11:22 AM
 217           
 0
 06 Oct 23, 11:22 AM

সৌদি-ইসরায়েল চুক্তি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ২০ সিনেটরের চিঠি

সৌদি-ইসরায়েল চুক্তি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ২০ সিনেটরের চিঠি

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব-ইসরায়েল চুক্তি নিয়ে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন ২০ জন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর। চিঠিতে উদ্বেগ জানিয়ে বাইডেনকে তারা বলেছেন, সৌদি-ইসরায়েলের চুক্তিতে অবশ্যই ফিলিস্তিনি অঞ্চলে বসতি স্থাপন বন্ধ এবং দুই-রাষ্ট্রনীতির সমাধান নিয়ে ইসরায়েলের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করতে হবে।

 

ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই তোড়জোড় করছেন বাইডেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-সৌদির চুক্তি বাইডেনের জন্য বড় কূটনৈতিক বিজয় হিসেবেই ধরা হচ্ছে। এ চুক্তি নিয়ে বাইডেন তাঁর নিজ দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের বাধার মুখে পড়তে পারেন এমন আশঙ্কার কথা আগে থেকেই ছিল। এবার সেই আশঙ্কা সত্য করে সম্ভাব্য মার্কিন-ইসরায়েল-সৌদি আরব কূটনৈতিক চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ২০ মার্কিন ডেমোক্র্যাট সিনেটর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন