News71.com
 International
 06 Oct 23, 06:21 PM
 239           
 0
 06 Oct 23, 06:21 PM

ভারতের সিকিমে বন্যায় অন্তত ৩৮ জনের মৃত্যু॥

ভারতের সিকিমে বন্যায় অন্তত ৩৮ জনের মৃত্যু॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য রয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৭৮ জন। বন্যায় নিহতদের লাশ ভেসে আসছে বাংলাদেশেও। এছাড়া ভেসে আসা মরদেহ পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও শিলিগুড়িতে। এক প্রতিবেদনে বলা হয়েছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তিস্তার ভাটি এলাকা জলপাইগুড়ির গাজলডোবা, ময়নাগুড়ি ও কোতোয়ালিতে বেশিরভাগ মরদেহ পাওয়া গেছে। এছাড়া কোচবিহারের কুচলিবাড়ি ও হলদিবাড়ি, মিলনপল্লী ও শিলিগুড়িতে তিস্তা ব্যারেজ এলাকায়ও মরদেহ পাওয়া গেছে। কয়েকটি লাশ ভেসে এসেছে বাংলাদেশের গাইবান্ধাতেও। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়া সেনাবাহিনী অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সদস্যের মৃত্যুর তথ্য স্বীকার করেনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন