News71.com
 International
 07 Oct 23, 02:25 PM
 158           
 0
 07 Oct 23, 02:25 PM

বিশ্বের শক্তিশালী মুদ্রার তালিকায় স্থান পেল আফগানি

বিশ্বের শক্তিশালী মুদ্রার তালিকায় স্থান পেল আফগানি

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ সামাজিক ও অর্থনৈতিক দুর্দশা, পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা এবং কট্টর ধর্মীয় শাসনের মধ্যেই চমক দেখাল আফগানিস্তান। দেশটির মুদ্রা আফগানি উঠে এসেছে বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রার তালিকায়। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে এই অর্জন করেছে দেশটি। সম্প্রতি সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশ থেকে আসা বিলিয়ন বিলিয়ন ডলারের সহযোগিতা আসার কারণে এমনটা সম্ভব হয়েছে। এ ছাড়া দুই বছর আগে ক্ষমতা গ্রহণ করা ধর্মীয় গোষ্ঠীর কঠোর মুদ্রা নিয়ন্ত্রণের ফলেও আফগানির মান বেড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মুদ্রা নিয়ন্ত্রণ, নগদ অর্থের প্রবাহ ও রেমিট্যান্সের কারণে আফগানির মান ৯ শতাংশ বেড়েছে। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় বাজারে লেনদেনের ক্ষেত্রে পাকিস্তানি রুপি ও ডলারের লেনদেন নিষিদ্ধ করার ঘোষণা দেয় কাবুল প্রশাসন। এ ছাড়া দেশের বাইরে ডলার নিয়ে যাওয়া এবং বৈদেশিক অনলাইন বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন