News71.com
 International
 07 Oct 23, 02:26 PM
 149           
 0
 07 Oct 23, 02:26 PM

আরও ৪৯ চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা

আরও ৪৯ চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ আরও ৪৯ কোম্পানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ এই চীনা কোম্পানিগুলো রাশিয়াকে ইন্টিগ্রেটেড সার্কিট, মিসাইল গাইডেন্স সিস্টেমের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তু রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সরবরাহ করছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এছাড়াও ফিনল্যান্ড, জার্মানি, ভারত, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের সাতটি কোম্পাটির ওপর এ বিধি আরোপ করা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় তাদের নিষেধাজ্ঞার তালিকা দীর্ঘ করার ঘোষণা দেয়। ঘোষণায় চীনা প্রতিষ্ঠানগুলো ছাড়াও এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, ভারত, তুরস্ক, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের একটি করে প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্রের এই ঘোষণা এমন একসময়ে এলো যখন হোয়াইট হাউসের তরফ থেকে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বৈঠক আয়োজনের তোড়জোড় চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন