News71.com
 International
 07 Oct 23, 11:00 PM
 173           
 0
 07 Oct 23, 11:00 PM

আফ্রিকায় ২৫ থেকে ৫০ হাজার টন শস্য সরবরাহ করবে রাশিয়া

আফ্রিকায় ২৫ থেকে ৫০ হাজার টন  শস্য সরবরাহ করবে রাশিয়া

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ জানিয়েছেন, মস্কো চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আফ্রিকার দেশগুলোতে শস্য সরবরাহ শুরু করবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ সংবাদ জানিয়েছে। পাত্রুশেভকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা এখন সমস্ত নথি চূড়ান্ত করছি। আমি মনে করি, এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে শস্য সরবরাহ প্রক্রিয়া শুরু হবে।’ এর আগে জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকান নেতাদের বলেছিলেন, তিনি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের দেশগুলোতে হাজার হাজার টন শস্য উপহার দেবেন। তবে (পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে) মস্কোর জন্য শস্য ও সার রপ্তানি করা কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। ওই সময় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে পুতিন বলেছিলেন, ‘আমরা বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং ইরিত্রিয়াকে আগামী তিন থেকে চার মাসের মধ্যে ২৫-৫০ হাজার টন করে শস্য বিনামূল্যে সরবরাহ করব।’ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রুশ প্রেসিডেন্টের প্রতিশ্রুত শস্যকে বড় ধরনের অনুদান বলে অভিহিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন