News71.com
 International
 07 Oct 23, 11:02 PM
 158           
 0
 07 Oct 23, 11:02 PM

হামাসের হামলার জবাব দিল ইসরাইল॥ দুই শতাধিক ফিলিস্তিনি নিহত

হামাসের হামলার জবাব দিল ইসরাইল॥ দুই শতাধিক ফিলিস্তিনি নিহত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় পালটা বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক। খবর বিবিসির। এর আগে শনিবার সকালে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে একের পর এক রকেট হামলা চালায় হামাস। এতে ৪০ ইসরায়েলি নিহত হয়। আহত হয় অন্তত সাড়ে ৭০০ জন।

 

ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে আকস্মিক হামলা চালানোর পাশাপাশি হামাস বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে আটক করে বা গুলি করে হত্যা করেন। এছাড়া অবৈধ বসতিস্থাপনকারী বেসামরিক অনেক মানুষকেও আটক করা হয়। পাল্টা হামলায় ইসরাইলের যুদ্ধবিমান বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন