News71.com
 International
 09 Oct 23, 11:05 AM
 215           
 0
 09 Oct 23, 11:05 AM

ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ইসরাইলের

ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ইসরাইলের

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করল ইসরাইলের মন্ত্রীসভা। এর মাধ্যমে দেশটির সরকার গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। রোববার ইসারাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এ তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহু জানিয়েছেন, গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের ওপর যুদ্ধ আরোপ করেছে। এদিকে ফিলিস্তিনের পাশাপাশি ইসরাইলেও নিহতের সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যও রয়েছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতির তত অবনতি হচ্ছে। হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে গাজার সীমান্তবর্তী বিভিন্ন শহর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরাইল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন